Bhola islamia unani college

Bhola islamia unani college

দ্বিতীয় বর্ষ: ১ম সপ্তাহ, কুল্লিয়াতে তিব্ব, মিযাজ বা প্রকৃতি (Temperament) । ক। মিযাজ এর সংজ্ঞা।

 অ্যাসাইনমেন্ট ১ম সপ্তাহ ২য় বর্ষ কুল্লিয়াতে তিব্ব ।

মিযাজ বা প্রকৃতি (Temperament) । ক। মিযাজ এর সংজ্ঞা।


২। মিযাজ বা প্রকৃতি (Temperament) । ক। মিযাজ এর সংজ্ঞা । ইমতেযাজ বা সংমিশ্রণের (Intermixture) প্রকার। খ। মুরাক্কাব বা যৌগিক সমুহের (Compounds) প্রকৃতি বৈশিষ্ট। গ। বয়স ভিত্তিক মিযাজ।

২। মিযাজ বা প্রকৃতি (Temperament) । ক। মিযাজ এর সংজ্ঞা । ইমতেযাজ বা সংমিশ্রণের (Intermixture) প্রকার।

মিযাজ স্বভাব / প্রকৃতি Temperment - অর্থ - সংমিশ্রন , জোড়ানো । মিযাজ দেহের রাসায়নিক অবস্থার প্রতিচ্ছবি । সংজ্ঞা :-  আরকানে আরবাআ বা বুনিয়াদি উপাদান চতুষ্টয়ের ইমতিযাজ বা সংমিশ্রণ কালিন উলফাতুল কিম্ইয়া বা রাসায়নিক আকর্ষণ বা নাফরতুল কিম্ইয়া বা রাসায়নিক বিকর্ষন তথা ফেল-ইনফিআল বা ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট নতুন যৌগের স্বভাবিক বৈশিষ্ট্য হচ্ছে মিযাজ বা প্রকৃতি ,স্বভাব ।

কাইফিয়াতুল মিযাজ বা মিযাজের অবস্থা - মিযাজের অবস্থা চারটি । * হার বা উষ্ণ । * ইয়াবিস বা শুষ্ক । * বারিদ বা শীতল । * রতব বা আর্দ্র ।

ক্রিয়া গত দিক থেকে মিযাজের এ চারটি অবস্থা দু,ভাবে বিভক্ত । ১ , কাইফিয়াতে ফা-ইলাহ্ বা কর্মকারক অবস্থা। ইহারা দুটি (ক) হার বা উষ্ণ । (খ) বারিদ বা শীতল ।

২ , কাইফিয়াতে মুনফাইলাহ্ বা কর্মগ্রাহক অবস্থা। ইহারা দুটি (ক) রতব বা আর্দ্র । (খ) ইয়াবিস বা শুষ্ক ।

আকসামুল মিযাজ বা মিযাজ এর প্রকারভেদ - মিযাজ দুই প্রকার । ১ , মিযাজে মুতাদিল বা পরিমিত প্রকৃতি। ২ , মিযাজে গয়রে মুতাদিল বা অপরিমিত প্রকৃতি ।

১ , মিযাজে মুতাদিল বা পরিমিত প্রকৃতি। ইহা দুই প্রকার । (ক) মুতাদিলে হাকীকী বা প্রকৃত পরিমিত। ( খ) মুতাদিলে তিব্বী বা স্বাস্থ্য বিজ্ঞানিক পরিমিত।

(ক) মুতাদিলে হাকীকী বা প্রকৃত পরিমিত। প্রকৃত পরিমিত বলতে চারটি অবস্থা উষ্ণতা , শীতলতা , শুষ্কতা ও আর্দ্রতার পরিমাণ সমান হওয়া বুঝায় ; যেটা কখনোই সম্ভব নয় । অতএব এটা কাল্পনিক ।

( খ) মুতাদিলে তিব্বী বা স্বাস্থ্য বিজ্ঞানিক পরিমিত। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে পরিমিত পরিমাণ । যাতে মানব জীবনের সকল ক্রিয়াকর্ম উত্তম সঠিক ও স্বাভাবিক ভাবে সম্পাদন হয় । সকল সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে তিব্বী পরিমিত স্বভাবের সৃষ্টি । সকল সৃষ্টিকে আমরা যদি পরিমিত স্বভাবের ক্ষেত্রগত বিভাজন করি তবে দেখা যায় এই ক্ষেত্র গুলোর বিভাজন নিম্নরূপ :-

, নাওঈ বা প্রজাতীয়। ২ , সনাফী বা গোত্রীয় । ৩ , শাখসী বা ব্যক্তিয় । ৪ , ওয্উঈ বা অঙ্গীয় । এ ক্ষেত্র গুলো আবার ভিন্ন ও সমশ্রেণীর ভিত্তিতে দুই ভাগে বিভক্ত ।

১ , ইলাল খা-রিজ বা ভিন্ন শ্রেনী । ২ , ইলাদ দাখিল বা সম শ্রেনী।

তএব মুতাদিলে তিব্বী বা স্বাস্থ্য বিজ্ঞানিক পরিমিত এর ক্ষেত্র ও শ্রেনী গুলো নিন্মোক্ত আট প্রকারে বিভক্ত ।

১ , মুতাদিলে নাওঈ বিল কিয়াস ইলাল খ-রিজ বা অন্য প্রজাতির থেকে আনুমানিক পরিমিত। অর্থাৎ বিভিন্ন প্রজাতির মধ্যে একটি প্রজাতি পরিমিত ; তথা মানুষ্য প্রজাতি । ২ , মুতাদিলে নাওঈ বিল কিয়াস ইলাদ দা-খিল বা নিজ প্রজাতির মধ্যে আনুমানিক পরিমিত। অর্থাৎ নিজস্ব প্রজাতির মধ্যে একটি সত্তা ( ব্যক্তি ) পরিমিত । ইহা প্রায়ই মুতাদিলে হাকীকীর অনুরূপ । ৩ , মুতাদিলে সনাফী বিল কিয়াস ইলাল খ-রিজ বা অন্য গোত্র থেকে আনুমানিক পরিমিত। অর্থাৎ বিভিন্ন গোত্রের মধ্যে একটি গোত্র পরিমিত । ৪ , মুতাদিলে সনাফী বিল কিয়াস ইলাল দা-খিল বা নিজ গোত্রের মধ্যে আনুমানিক পরিমিত । অর্থাৎ নিজ গোত্রের মধ্যে একটি অংশ পরিমিত । ইহাও প্রায় দ্বিতীয়টির মত । ৫ , মুতাদিলে শখ্সী বিল কিয়াস ইলাল খ-রিজ বা অন্য ব্যক্তি থেকে আনুমানিক পরিমিত । অর্থাৎ বিভিন্ন ব্যক্তির মধ্যে একজন পরিমিত বা অন্যদের থেকে কাহারো জীবন অনেকটা পরিমিত । ৬ , মুতাদিলে শখ্সী বিল কিয়াস ইলাল দা-খিল বা নিজ ব্যক্তি জীবনে আনুমানিক পরিমিত । অর্থাৎ নিজ জীবনের একটি সময় পরিমিত । ৭ , মুতাদিলে ওয্উঈ বিল কিয়াস ইলাল খ-রিজ বা অন্য অঙ্গ থেকে আনুমানিক পরিমিত। অর্থাৎ বিভিন্ন অঙ্গের মধ্যে একটি অঙ্গ পরিমিত । ৮ , মুতাদিলে ওয্উঈ বিল কিয়াস ইলাদ দা-খিল বা নিজ অঙ্গ ক্রিয়ার আনুমানিক পরিমিত সময় । কোন অঙ্গের সর্বাধিক উপযোগী অবস্থা । অর্থাৎ পরিমিত অঙ্গের পরিমিত কাল । ২ , মিযাজে গয়রে মুতাদিল বা অপরিমিত প্রকৃতি । এটা দুই ভাগে বিভক্ত ।

ক) মিযাজে মুফরাদ বা একক প্রকৃতি। যাতে একটি অবস্থার আধিক্যতা প্রকাশ পায় । (খ) মিযাজে মুরাক্কাব বা যৌগিক প্রকৃতি । যাতে দুটি অবস্থার আধিক্যতা প্রকাশ পায় ।

মিযাজের একক অবস্থা চারটি - * হার বা উষ্ণ । * ইয়াবিস বা শুষ্ক । * বারিদ বা শীতল । * রতব বা আর্দ্র ।

মিযাজের যৌগিক অবস্থা চারটি - হার ওয়া রতব বা উষ্ণ ও আর্দ্র । * হার ওয়া ইয়াবিস বা উষ্ণ ও শুষ্ক। * বারিদ ওয়া রতব বা শীতল ও আর্দ্র। * বারিদ ওয়া ইয়াবিস বা শীতল ও শুষ্ক ।

প্রকাশ থাকে যে সাময়িক ভাবে মিযাজে গয়রে মুতাদিল বা অপরিমিত প্রকৃতির কারণে সৃষ্ট রোগ কে মারযে সূয়ে মিযাজ বা বিঘ্ন প্রকৃতির রোগ বলে । এ সূয়ে মিযাজ আবার দুই ধরনের -

(ক) সূয়ে মিযাজে সাযিজ বা সরল বিঘ্ন প্রকৃতি। যা বাহ্যিক উষ্ণতা শীতলতা আর্দ্রতা বা শুষ্কতার কারণে পরিবর্তন হয় । দেহের কোন উপাদানের স্বভাব গত পরিবর্তনের কারনে হয় না । (খ) সূয়ে মিযাজে মাদ্দী বা বস্তুগত বিঘ্ন প্রকৃতি। যা দেহের অভ্যন্তরীণ উপাদানের স্বভাব গত পরিবর্তনের কারণে সৃষ্টি হয় ।

(খ) মুরাক্কাব বা যৌগিক সমুহের (Compounds) প্রকৃতি বৈশিষ্ট। ----------------------

 মিযাজে মুরাক্কাব বা মিশ্রর অস্বাভাবিক প্রকৃতিরএর ক্ষেত্রে কাইফিয়াতে ফা-ইলাহ্ বা কর্মকারক অবস্থা হার বা উষ্ণ ও বারিদ বা শীতল এবং কাইফিয়াতে মুনফাইলাহ্ বা কর্মগ্রাহক অবস্থা রতব বা আর্দ্র ও ইয়াবিস বা শুষ্ক একত্রে ও একই সময় হয়না। অর্থাৎ মিযাজে মুরাক্কাবের ক্ষেত্রে একত্রে উষ্ণতা ও শীতলতা এবং আর্দ্রতা ও শুষ্কতা একই সময়ে যুক্ত হতে পারে না। বরং উষ্ণতার সাথে আর্দ্রতা ও শুষ্কতা এবং শীতলতার সাথে আর্দ্রতা ও শুষ্কতা যুক্ত হতে পারে।

গ। বয়স ভিত্তিক মিযাজ। ---------------------মিযাজে আ-মার বা বয়স ভিত্তিক স্বভাব - মানব দেহে রতূবাতে গরীযিয়্যাহ্ বা প্রয়োজনীয় দেহরস এর উপস্থিতির দিক থেকে মানুষের জীবন কালকে চার ভাগে বিভক্ত করা হয়েছে । 

  ১, সিন্নে নুমূ / হাদাছাত বা বর্ধন কাল । ২ , সিন্নে শাবাব/ উকূফ বা যৌবন/ স্থিতি কাল । ৩ , সিন্নে কুহূলাত বা পৌঢ় কাল। ৪ , সিন্নে শায়খূখাত /ইনহিত্বত বা বার্ধক্য কাল / অবনতি কাল । ১ , সিন্নে নুমূ / হাদাছাত বা বর্ধন কাল । এ সময় হারারাতে গরীযিয়্যাহ্ বা প্রয়োজনীয় দেহতাপ প্রয়োজনের তুলনায় অধিক থাকে । এর সময়কাল জন্মলগ্ন থেকে ৩০ বছর । এ বয়সের মিযাজ হার ওয়া রতব বা উষ্ণ ও আর্দ্র । ইহাকে পাঁচটি উপভাগে বিভক্ত করা হয়েছে । * সিন্নে তফূলিয়্যাত বা শিশুকাল । এর সময়কাল শুন্য থেকে চার বছর । * সিন্নে সাবা বা বাল্যকাল । এর সময়কাল ৫ থেকে ৯ বছর । * সিন্নে তারারু বা কিশোরকাল । এর সময়কাল ১০ থেকে ১৪ বছর । * সিন্নে রুহাক বা বয়সন্ধিকাল । এর সময়কাল ১৫ থেকে ২০ বছর । * সিন্নে ফাতা বা নবযৌবন কাল । এর সময়কাল ২১ থেকে ৩০ বছর ।

২ , সিন্নে শাবাব/ উকূফ বা যৌবন/ স্থিতি কাল । এ সময় দেহের অঙ্গপ্রত্যঙ্গ হ্রাস বৃদ্ধি হয় না । এ সময়ের স্বভাব কিছুটা উষ্ণ ও শুষ্ক । এর সময়কাল ৩১ থেকে ৪০ বছর । 

৩ , সিন্নে কুহূলাত বা পৌঢ় কাল। এ সময় স্বাভাবিক দেহতাপ সংরক্ষনের জন্য রতূবতে গরীযিয়্যাহ্ বা প্রয়োজনীয় দেহরস এর অভাব ঘটে । এ সময়ের স্বভাব কিছুটা শীতল ও শুষ্ক । এর সময়কাল ৪১ থেকে ৬০ বছর ।

৪ , সিন্নে শায়খূখাত /ইনহিত্বত বা বার্ধক্য কাল / অবনতি কাল । এ সময় অঙ্গ-প্রত্যঙ্গ ও শক্তির অবনতি দেখা দেয় । এ সময়ের স্বভাব শীতল ও আর্দ্র । এর সময়কাল ৬০ থেকে জীবন-সায়াহ্ন পর্যন্ত ।

উপরোল্লেখিত চার স্তরের বয়সের শুরু ও শেষের যে হিসাব দেয়া হয়েছে তা বয়সের নিকটতম হিসাব ; এবং পুরুষদের জন্য প্রযোজ্য । নারীদের ক্ষেত্রে এই বয়সসীমা অবশ্যই কম হবে । 

No comments

Theme images by Nikada. Powered by Blogger.