Bhola islamia unani college

Bhola islamia unani college

দ্বিতীয় বর্ষ: এ্যানাটমী, নেযামে বওলী বা মূত্রতন্ত্র (Urinary System )

 এনাটমী

২ বর্ষ
নেযামে বওলী বা মূত্রতন্ত্র (Urinary System ) এর।
মূত্রতন্ত্র কে ইউনানী চিকিৎসা বিজ্ঞান এর ভাষায় নেযামে বওলী বলে। তন্ত্র বা মূত্রনালি (ইংরেজিতে:urinary system, renal system বা urinary tract) নামেও পরিচিত, যা বৃক্ক, ইউরেটার, মূত্রথলি, এবং ইউরেথ্রা নিয়ে গঠিত। মূত্র তন্ত্রের কাজ হল শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণ, রক্তের আয়তন, রক্তচাপ, বিভিন্ন আয়ন ও বিপাকজাত পদার্থের মাত্রা এবং রক্তের pH নিয়ন্ত্রণ করা। মূত্রনালি মূত্র অপসারণের জন্য শরীরের একটি নিষ্কাশন ব্যবস্থা।মানুষের বৃক্ক দুটি ব্যাপক রক্তজালিকা সমৃদ্ধ। রেনাল ধমনি বৃক্কে রক্ত বহন করে আনে, আর রেনাল শিরা বৃক্ক থেকে রক্ত বহন করে নিয়ে যায়। প্রতিটি বৃক্কে গঠন ও কাজের একক হিসেবে রয়েছে অসংখ্য নেফ্রন। রক্ত পরিস্রাবণ এবং পরবর্তী প্রক্রিয়াজাতকরণের পরে, বর্জ্য পদার্থগুলো মূত্র হিসেবে মসৃণপেশী দিয়ে গঠিত ইউরেটার বা গবিনী নামক একপ্রকার নালির মাধ্যমে বৃক্ক থেকে মূত্রথলিতে আসে। মূত্রথলিতে মূত্র জমা হয়ে থাকে এবং পরবর্তীতে মূত্রত্যাগের সময় দেহ থেকে বের হয়ে আসে। নারী এবং পুরুষের মূত্র তন্ত্রের গঠন প্রায় একইরকম, কেবল তাদের ইউরেথ্রার দৈর্ঘ্যে পার্থক্য রয়েছে।
মোঃ মহিউদ্দিন

No comments

Theme images by Nikada. Powered by Blogger.