Bhola islamia unani college

Bhola islamia unani college

প্রথম বর্ষ কুল্লিয়াতে তিব্ব

 প্রথম বর্ষ

কুল্লিয়াতে তিব্ব (চিকিৎসা বিজ্ঞানের মূলনীতি)
* এলমে তিব্ব
এলম অর্থ জ্ঞান, আর তিব্ব অর্থ চিকিৎসা। অতএব এলমে তিব্ব অর্থ চিকিৎসা
বিজ্ঞান ৷
অর্থাৎ যে বিদ্যা অর্জন করিলে মানবদেহের স্বাস্থ্য ও রোগ ব্যাধির অবস্থা অবগত
হওয়া যায় এবং বিদ্যমান স্বাস্থ্যকে বহাল রাখা ও বিনষ্ট স্বাস্থ্যের পুনরুদ্ধার কর
সম্ভব হয়, তাহাকে এলমে তিব্ব বা চিকিৎসা বিজ্ঞান বলে।
* এলমে তিব্ব এর আলোচ্য বিষয় কি?
এলমে তিব্ব এর আলোচ্য বিষয় মানব দেহ ।
কারন, মানব শরীরের স্বাস্থ্য ও রোগ-ব্যাধি লইয়া আলোচনা করা হয়।
চিকিৎসা শাস্ত্রে মোটামোটিভাবে নিম্নোক্ত বিষয় নিয়া আলোচনা করা হয়।
ক) মানব দেহের হকীকত ও মূল উপাদানসমূহ, মিযাজ বা প্রকৃতি, মানব দেহে
ধাতুরসসমূহ, দেহের একক ও যৌগিক অঙ্গপ্রত্যঙ্গসমূহ, জীবনীশক্তি, সাধারণ
শক্তিসমুহ দেহের বিভিন্ন অংশ উপাদান ও অঙ্গপ্রত্যঙ্গাদির আকৃতি প্রকৃতি ও ক্রিয়
বা কার্যক্রম, সুস্থ-অসুস্থ যে কোন মানব শরীরের বিভিন্ন অবস্থা এবং স্বাস্থ্য ও
রোগের কারনসমূহ ।
খ) স্বাস্থ্য ও রোগ, রোগের প্রকার, স্বাস্থ্যরক্ষার উপায় ও নিয়মাবলী এবং খাদ্যদ্রব্য
বাতাস, পানি, পরিবেশ, পেশা, অভ্যাস, কাজকর্ম, বয়স, লিঙ্গ প্রভৃতি, আর দেহে
উপর এই সমস্থ বিষয়ের প্রভাব ৷
গ) ভিন্ন ভিন্ন রূপে প্রতিটি ঔষধি দ্রব্য ও উপকরণের পরিচয়, মুলতত্ত্ব, ক্রিয়া
উপকারিতা ও অপকারিতা এবং তদ্রূপ একাধিক উপকরণ এর সংমিশ্রণে প্রস্তুত ঔষধের অবস্থা।
এলমে ভি বা চিকিৎসা বিদ্যা ভাগে বিভক্ত?
এলমে তিব্ব বা চিকিৎসা বিদ্যা দুই ভাগে বিভক্ত। যথাঃ
১. এলমী বা নজরী বা তত্ত্ববিষয়ক
২. আমলী বা ব্যবহারিক।
উমুরে তাবীইয়্যা কাহাকে বলে ?
যে মূল বস্তু সমূহের দ্বারা মানবদেহ গঠিত হয় এবং যে সব মৌলিক বিষয় বস্তুর
উপর মানবের অস্তিত্ব নির্ভরশীল। সে গুলিকেই উমূরে তাবীইয়্যা বলা হয় ৷
* উমুরে তাবীইয়্যা কয়টি ও কি কি?
উমূরে তাবীইয়্যা ৭টি।যথা- -
১। আরকান বা মৌলিক উপাদানসমূহ (Elements);
২। মিযাজ বা প্রকৃতি তথা স্বভাব (Temperament);
৩। আখলাত বা ধাতুরসসমূহ (Humours বা Body fluids ) ;
৪। আযা বা অঙ্গপ্রত্যঙ্গ (Organs বা Members);
৫। আরওয়াহ বা জীবনীশক্তিসমূহ (Pneuma বা Vital Spirit);
৬৷ কোওয়া বা শক্তিসমূহ (Faculties বা Powers) এবং
৭। আফআল বা ক্রিয়াসমূহ (Functions)।
মোঃ মহিউদ্দিন
প্রভাষক,ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ।

No comments

Theme images by Nikada. Powered by Blogger.