দ্বিতীয় বর্ষ ঃ মানাফিউল আযা ফিজিওলজী , মানাফিউল আযা / শরীর ক্রিয়া বিজ্ঞান / ফিজিওলজী:
মানাফিউল আযা ফিজিওলজী
দ্বিতীয় বর্ষ
মানাফিউল আযা / শরীর ক্রিয়া বিজ্ঞান / ফিজিওলজী:
মানাফিউল আযা/শারীরতত্ত্ব বা শারীরবৃত্ত (ইংরেজি: Physiology) বিশুদ্ধ প্রাণিবিজ্ঞানের একটি প্রধান শাখা। এ শাখায় প্রাণীদেহের পুষ্টি, শ্বসন, ক্ষরণ, রেচন, জনন প্রভৃতি শারীরবৃত্তীয় কার্যাবলী আলোচনা করা হয়।
প্রত্যেক জীবের তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য আছে। জীবের শরীরের কার্যপ্রণালী নিয়ে শারীরবৃত্তবিদ্যায় আলোচনা করা হয়।
যেমন হৃদপিণ্ড দেখতে কেমন এবং কিভাবে কাজ করে পাকস্থলী থেকে কি কি রস বের হয়, তার মধ্য কি কি পদার্থ থাকে তাদের ক্রিয়া কি?
হজমের মধ্য কি কি রাসায়নিক বিক্রিয়া করে থাকে।
মানবদেহের বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে সর্বাজ্ঞে যা শিক্ষতে হয় তা হলো এ্যানাটমী বা এলমুত তাশ্ রীহ।
এ্যানাটমী হলো দেহের কোন অংশ কি আছে তার চারপাশে কি কি আছে,তাদের সম্পর্ক কি? একটির সঙ্গে অন্যটির কি সম্পর্ক।
প্রতিটি যন্ত্রের রক্ত সরবরাহ শিরা ধমনী ও লিম্ফের প্রবাহ যোগাযোগ স্নায়ু সরবরাহ ইত্যাদি।
যেমন পাকস্থলী বর্ণনা করতে হলে তার কটি বর্ডার কার্ভেচার তার শিরা ও ধমনীর যোগাযোগ কোথা থেকে আসছে।
লিম্ফের যোগাযোগ কোথায়, স্নায়ুর যোগ কোথায় ইত্যাদি সব বর্ণনা করা থাকবে।তার সামনে যে পিছনে কি কি যন্ত্র আছে তার বর্ণনা থাকবে এগুলি এ্যানাটমী বা এলমুত তাশ্ রীহ। এলমুত তাশ্ রীহ ও মানাফিউল আযা বা এনাটমি ও ফিজিওলজি পরস্পর সম্পর্কযুক্ত।

No comments