Bhola islamia unani college

Bhola islamia unani college

দ্বিতীয় বর্ষ: তৃতীয় এ্যাসাইনমেন্ট, (এনাটমী) । ৩। স্নায়ুতন্ত্র/ মনোবহ নরাত বা নেযামে আছবী।

 (ক) েস্থিমের স্থিস্থি বা আগস্থশয়াময় নেোগ (Meninges), গুরু েস্থিে বা মুকাদ্দমে নেোগ (Cerebrum),

েস্থিমের স্থেলয় বা বুতুমে নেোগ (Ventricles of the brain),নেরুেজ্জা বা নুখা (Spinal Cord) ও এর স্থিস্থি।

(ক) মস্তিষ্কের ঝিল্লি বা আগশিয়ায়ে দেমাগ -- ঝিল্লিময় আবরন (Membranous covering)ঃ মস্তিস্কের ঝিল্লিময় আবরনকে মেনিনজেস (meninges) বলে । ইহা ৩টি স্তরে বিভক্ত। যথা • ডুরা মেটার (Dura matter) : ইহা সবচেয়ে বাহিরের স্তর। • এরাকনয়েড মেটার (Arachnoid matter) ঃ ইহা মাঝের স্তর । ০ পায়া মেটার (Pia matter) : ইহা সবচেয়ে ভিতরের স্তর। এরাকনয়েড মেটার (Arachnoid matter) এবং পায়া মেটার (Pia matter) এর মধ্যবর্তী স্থানকে বলা হয় সাব এরাকনয়েড স্পেস (Sub arachnoid space)। সাব এরাকনয়েড স্পেসে (Sub arachnoid space) এক বিশেষ ধরনের তরল (Fluid) পদার্থ দ্বারা পূর্ন থাকে যাকে বলা হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুয়িড / সিএসএফ (Cerebrospinal fluid / CSF)। 


গুরুমস্তিষ্ক / মুকাদ্দমে দেমাগ (Cerebrum): -- সংজ্ঞা (Definition) : গুরুমস্তিষ্ক (Cerebrum) হল মস্তিষ্কের সর্বাপেক্ষা বৃহৎ অংশ। ইহা দুটি সেরিব্রাল হেমিস্ফেয়ার (Cerebral hemisphere) নিয়ে গঠিত যা মিডিয়ান লংগিচুডিনাল ফিশার (Median longitudinal fissure) দ্বারা অসম্পূর্ণ রুপে পৃথক করা থাকে। এই দুটি হেমিস্ফেয়ার মিডিয়ান প্লেনে ( Median plane) করপাস কেলোসাম (corpus callosum) দ্বারা যুক্ত থাকে। প্রতিটি হেমিস্ফেয়ার এর ভিতরে একটি cavity (গর্ত) থাকে যার নাম লেটেরাল ভেন্ট্রিকল (Lateral ventricle)। Skull bone (করোটি অস্থি) এর অবস্থানের উপর ভিত্তি করে গুরুমস্তিস্ক কে ৪ টি লোবে (lobe এ) বিভক্ত করা হয়। যথাঃ • ফ্রন্টাল লোব (Frontal lobe) • পেরাইটাল লোব (Parietal lobe) • অক্সিপিটাল লোব (Occipital lobe) টেম্পোরাল লোব (Temporal lobe) কাজ ( Function) • ইহা চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনী শক্তি, কথা বলার ভাষা ও লেখার সহিত দর্শন ও শ্রবণকে সংযুক্ত করা প্রভৃতি উন্নত মানসিকতা বোধের নিয়ন্ত্রন করে। • ইহা বিশেষ অনুভূতির ক্রিয়া, যেমন দেখা, শোনা, স্বাদ ও গন্ধ গ্রহনের অনুভূতি এবং ত্বকের সংবেদন প্রভৃতি নিয়ন্ত্রনের কেন্দ্র বিন্দু। • ইহা ঐচ্ছিক পেশী গুলোকে কাজ করার নির্দেশ দেয়। • ইহা দেহের সকল প্রকার চাপ, তাপ প্রভৃতি অনুভবের মূল কেন্দ্র।


সুষমা কান্ড বা নুখা স্নায়ুতন্ত্রের সবচেয়ে লম্বা অংশ বাজার দেখতে দেখতে সিলিন্ডার আকৃতির। ইহা ফোরামেনা মেগনাম থেকে শুরু হয় এবং ভার্টিব্রাল কেনেলের মধ্য দিয়ে প্রবেশ করে 1st lumber vertebra (১ম লাম্বার ভার্টিব্রা) পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য- ৪৫ সে.মি / ১৮ ইঞ্চি, প্রস্থ ১.২৫ সে.মি এবং ওজন- ৪০ গ্রাম। ইহা ২ ধরনের matter বা পদার্থ দিয়ে তৈরী। যথা বাহিরের দিকে থাকে white matter ( সাদা পদার্থ) এবং ভিতরের দিকে থাকে grey matter (ধূসর পদার্থ)। ইহা থেকে ৩১ জোড়া সুষুম্না স্নায়ু (Spinal nerve) বের হয় যার মধ্যে গ্রীবা দেশীয় (Cervical) থেকে ৮ জোড়া বক্ষ দেশীয় (Thoracic) থেকে ১২ জোড়া উদর দেশীয় (Lumber) থেকে ৫ জোড়া পুচ্ছ দেশীয় (Coccygeal) থেকে ১ জোড়া। শ্রোনী দেশীয় থাকে ৫ জোড়া শ্ৰোনী দেশীয় (Sacral) থাকে৫ জোড়া • কাজ (Function) : সুষুম্না কান্ড (Spinal cord) এর প্রধান কাজ হল প্রতিবর্তী (reflex action) ক্রিয়া (আপনা থেকেই যে কাজ হয়) নিয়ন্ত্রন করা এবং উত্তেজনা পরিবহন করা। ইহার ক্রিয়ার ফলে মাংসপেশীর গঠন রক্ষা ও এর টান টান অবস্থা বজায় থাকে। ইহা স্নায়ুতাড়না এবং বিভিন্ন অনুভূতি যেমন- গরম, ঠান্ডা, আনন্দ, বেদনা, প্রভৃতির উদ্দীপনা মস্তিষ্কের কটেক্সে পৌছে দেয়। ইহা মস্তিস্কের সঙ্গে সর্বদা সংযোগ রক্ষা করে। ইহা আত্মরক্ষার একটি বিশেষ অঙ্গ ।

No comments

Theme images by Nikada. Powered by Blogger.