Bhola islamia unani college

Bhola islamia unani college

তারীফে এলমে তিব্ব বা চিকিৎসা বিজ্ঞানের সংজ্ঞা

 ক)

তারীফে এলমে তিব্ব বা চিকিৎসা বিজ্ঞানের সংজ্ঞা
(Definition of medical science).
গরজ বা লক্ষ্য ও উদ্দেশ্য (Aim and object).
মওদুদ বা আলোচ্য বিষয় (Subject matter). আকসাম বা শ্রেনী বিভাগ (Classification).
**********************************
তারীফে এলমে তিব্ব
(চিকিৎসা বিজ্ঞানের সংজ্ঞা Definition of medical science) :
মানব সৃষ্টির লগ্ন থেকে পার্থিব জগতের অনুকুল বা প্রতিকুল পরিবেশের কারনে সৃষ্ট মানুষের সুস্থতা বা অসুস্থতার অবস্থান নির্ণয়, রক্ষা করন, প্রতিকার করন ও প্রতিহত করার প্রত্যয়ে সর্ব প্রথম নিয়মানুগ চিকিৎসার সুচনা হয় ইউনান তথা গ্রীসে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের চার শত বছর পূর্বে হাকীম বোকারাত (Hepocrates) বৈজ্ঞানিক চিকিৎসা বিজ্ঞানের ভিত রচনা করেন ৷ এ চিকিৎসা বিজ্ঞান মানুষের জন্মলগ্ন থেকে জীবন সায়াহ্ন পর্যন্ত সকল মুহুর্তেই অনুসৃত ৷ মানব দেহের সুস্থতার জন্য চিকিৎসা বিষয়ক যথপোযুক্ত জ্ঞান অর্জন অতীব জরুরি।
এলমে তিব্ব আরবী শব্দ , অর্থ‌ চিকিৎসা বিজ্ঞান । এলম শব্দের অর্থ জ্ঞান , বিজ্ঞান । তিব্ব শব্দের অর্থ চিকিৎসা।
অভিধানিক অর্থে " তিব্ব "যেকোনো চিকিৎসা বিজ্ঞানের জন্য প্রযোজ্য হলেও সাধারণতঃ তিব্বে ইউনানী তথা ইউনানী চিকিৎসা বিজ্ঞানকেই বুঝায়।
এ চিকিৎসা বিজ্ঞানের উদ্ভব ইউনান তথা গ্রিসে। এজন্য এ চিকিৎসা বিজ্ঞানকে ইউনানী চিকিৎসা বিজ্ঞান বলা হয়। আমাদের দেশে ইউনানী চিকিৎসা শাস্ত্র হাকীমী শাস্ত্র হিসেবে পরিচিতি ; এবং এ বিজ্ঞানের জ্ঞান অর্জন কারী ব্যক্তিগণ হাকীম হিসেবে পরিচিত। অবশ্য বর্তমানে ইউনানী চিকিৎসা বিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রী অর্জন কারী ব্যক্তিগণকে ডাক্তার উপাধি দেয়া হয় এবং " ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন ২০২০ " এ ডিপ্লোমা ডিগ্রী অর্জন কারী ব্যক্তিগণকে ডাক্তার উপাধি দেয়ার সুপারিশ করা হয়েছে।
এলমে তিব্ব তথা চিকিৎসা শাস্ত্র এমন এক তত্বীয় ও ব্যবহারিক বিদ্যা , যার সাহায্যে স্বাস্থ্য ও রোগের দিক থেকে মানব দেহের অবস্থা অবগত হওয়া যায়। অর্থাৎ যে বিদ্যা অর্জন করলে মানব দেহের প্রাকৃতিক গঠন,পরিচয়, স্বাস্থ্য ও রোগ-ব্যাধির অবস্থা অবগত হওয়া যায় এবং বিদ্যমান স্বাস্থ্য রক্ষা করন, রোগাক্রান্ত হলে প্রতিকার করন, রোগের আক্রমন প্রতিহত করন সম্ভব হয় উহাকেই এলমে তিব্ব তথা চিকিৎসা শাস্ত্র বলে।
গরজ
(লক্ষ্য ও উদ্দেশ্য Aim and object) :
চিকিৎসা বিজ্ঞানের লক্ষ্য (Aim) :
মানব দেহের সুস্থতা ৷
চিকিৎসা বিজ্ঞানের উদ্দ্যেশ্য (object) :
বিদ্যমান স্বাস্থ্যকে রক্ষা করা রোগাক্রান্ত হতে না দেয়া এবং রোগ হলে প্রতিকার করা ৷
মাওজূ
(আলোচ্য বিষয় Subject matter) :
চিকিৎসা বিজ্ঞানের আলোচ্য বিষয় মানব দেহ।
চিকিৎসা বিজ্ঞানের উদ্দেশ্য সাধনে নিন্মের তিনটি বিষয় আলোচনা করা হয়।
ক) মানব দেহের হাকীকত তথা উহার বুনিয়াদি উপাদান, মিযাজ , ধাতুরস, একক-যৌগিক অঙ্গ-প্রত্যঙ্গের আকার-আকৃতি গঠন- প্রকৃতি, জীবনীশক্তি, সাধারন শক্তি , ক্রিয়া-কার্জক্রম , সুস্থতা, অসুস্থতা, রোগের কারণ, লক্ষণ ।
খ) স্বাস্থ্য ও রোগ, রোগের প্রকার , স্বাস্থ্য রক্ষার উপায় ও পদ্ধতি, রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য গ্রহনীয় বর্জনীয় দ্রব্যাদি ও আবশ্যক নিয়মাবলী । দেহের উপর খাদ্য ও পানীয় , বায়ু, , পরিবেশ, পেশা, বয়স, অভ্যাস, কর্ম, লিঙ্গ, ঋতু, অঞ্চল ও বংশ ইত্যাদির প্রভাব।
গ) একক ও যৌগিক ঔষধি উপাদান ও উপকরণের পরিচয় , ক্রিয়া, প্রতিক্রিয়া ,ক্ষতি, সংশোধন, মিশ্রন বিধি এবং মাত্রা।
আকসাম
(শ্রেনী বিভাগ Classification) :
জ্ঞান অর্জনের দিক থেকে ও চিকিৎসা বিজ্ঞান দুই ভাগে বিভক্ত -
১) তিব্বে নজরী (তত্ত্বীয় চিকিৎসা বিজ্ঞান) বা এলমে নজরী (তত্ত্বীয় বিদ্যা)।
এ অংশ অধ্যয়নে মানব দেহের হাকীকত তথা উহার বুনিয়াদি উপাদান, মিযাজ , ধাতুরস, একক-যৌগিক অঙ্গ-প্রত্যঙ্গের আকার-আকৃতি গঠন- প্রকৃতি, জীবনীশক্তি, সাধারন শক্তি , ক্রিয়া-কার্জক্রম , সুস্থতা, অসুস্থতা, রোগের কারণ ও লক্ষণের তত্ত্ব সমূহ জানা যায়।
চিকিৎসা বিজ্ঞানের এলমে নজরী বা তত্ত্বীয় বিদ্যা চার ভাগে বিভক্ত -
ক) উমূরে তাবীইয়্যাহ বা প্রাকৃতিক বিষয় সমূহ।
খ) আহওয়ালে বদন বা দেহের অবস্থা ।
গ) আসবাব বা রোগের কারণ সমুহ।
গ) আলামাত বা রোগের লক্ষণ সমুহ।
২) তিব্বে আমালী (ব্যবহারিক চিকিৎসা বিজ্ঞান) বা এলমে আমালী (ব্যবহারিক বিদ্যা)।
এ অংশ অধ্যয়নে বাস্তবে রোগীর চিকিৎসায় প্রয়োজন এমন তত্ত্বসমুহ তথা রোগের কারণ , লক্ষণ , স্বাস্থ্যরক্ষা , প্রতিকার, ও ঔষধ প্রস্তুত করণ ও ব্যবহারিক প্রয়োগ জানা যায়। এ অংশের প্রকৃত জ্ঞান লাভের উপরেই চিকিৎসকের প্রকৃত সাফল্য নির্ভরশীল।
চিকিৎসা বিজ্ঞানের এলমে আমালী বা ব্যবহারিক বিদ্যা দুই ভাগে বিভক্ত -
১) এলমে হিফজানে সিহাত বা স্বাস্থ্যরক্ষা বিদ্যা।
এ অংশ অধ্যয়নে হিফজানে সিহাত বা স্বাস্থ্যরক্ষা ও ইসতেযহার বা আত্মরক্ষার প্রয়োজনীয় বিধি বিধান ও নিয়ম পদ্ধতি জানা যায়।
২) এলমে এলাজ চিকিৎসা বিদ্যা।
এ অংশ অধ্যয়নে রোগের পরিচয় ,লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা বিধি, চিকিৎসা, পথ্য, নিষেধ ইত্যাদি জানা যায়।

No comments

Theme images by Nikada. Powered by Blogger.