Bhola islamia unani college

Bhola islamia unani college

দ্বিতীয় বর্ষ: অ্যাসাইনমেন্ট ১ম সপ্তাহ (এলমুছ ছায়দালা)

এলমুছ ছায়দালা

**************
১ । এলমুছ ছায়দালার সংজ্ঞা,প্রকার,গুরুত্ব ও বৈশিষ্ট্য।
২। ইউনানী ঔষধ প্রস্তুত ও বাজারজাতকরণ সম্পর্কিত সরকারি আইন ও বিধি বিধানের 
পর্যালোচনা এবং জরুরী ঔষধের তালিকা।
**********************************

১ । এলমুছ ছায়দালার সংজ্ঞা,প্রকার,গুরুত্ব ও বৈশিষ্ট্য।
---------------------------
সংজ্ঞা -
ইলমুন অর্থ জ্ঞান। ছায়দালা অর্থ ঔষধ প্রস্তুতকরণ। অতএব এলমুছ ছায়দালা অর্থ 
ঔষধ প্রস্তুতকরণ জ্ঞান। তথা ঔষধ প্রস্তুত সম্পর্কিত সকল প্রকার জ্ঞান । আধুনিক 
পরিভাষায় একে  Pharmacy বলে। ইহাকে দাওয়া সা'জী ও বলে।
চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যে বিদ্যা শিক্ষা করলে আধুনিক ও বৈজ্ঞানিক 
পদ্ধতিতে বিভিন্ন উদ্ভিদ প্রাণিজ খনিজ উপাদান ও উপকরণ সংমিশ্রণ করে রোগ 
নিরাময়ের নির্ভরযোগ্য ঔষধ তৈরির কলাকৌশল, প্রয়োগবিধি , সংরক্ষণ ও 
কার্যকারিতা জানা যায় তাকে এলমুছ ছায়দালা বা ঔষধ প্রস্তুত বিজ্ঞান 
(Pharmacy) বলে। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের এ শাখায় ঔষধের প্রস্তুত পদ্ধতি, 
সংরক্ষণ, ক্রিয়া, ঔষধ কম্পাউন্ডিং - ডিসপেন্সিং, ঔষধ বিক্রয়, প্রয়োগবিধি, 
গুদামজাতকরণ , মান নির্ধারণ ও প্রয়োগ উপযোগী করার প্রণালী অন্তর্ভুক্ত।

প্রকার -
এলমুছ ছায়দালা দুই প্রকার ।
১. এলমুছ ছায়দালা কবীর বা বৃহৎ ঔষধ প্রস্তুত বিজ্ঞান ।
২. এলমুছ ছায়দালা ছগীর বা ক্ষুদ্র ঔষধ প্রস্তুত বিজ্ঞান ।

১. এলমুছ ছায়দালা কবীর।
ঔষধ প্রস্তুত বিজ্ঞানের যে শাখায় কোন নির্বাচিত ফর্মুলায় ব্যবহৃত ভেষজ 
উপাদানের নাম, পরিমাণ, ব্যবহার্য অংশ, প্রস্তুত প্রণালী, সংরক্ষণ, 
কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, সেবনবিধি ও প্রয়োগ বিধি প্রভৃতি 
বিস্তারিত বর্ণিত থাকে তাকে এলমুছ ছায়দালা কবীর বা বৃহৎ ঔষধ প্রস্তুত বিজ্ঞান 
বলে।

২. এলমুছ ছায়দালা ছগীর ।
ঔষধ প্রস্তুত বিজ্ঞানের যে শাখায় কোন নির্দেশিত ব্যবস্থাপত্র অনুযায়ী 
তাৎক্ষণিকভাবে কোন ঔষধ প্রস্তুত, সংমিশ্রণ, মাত্রা , সেবনবিধি ও প্রয়োগ বিধি 
প্রভৃতি বর্ণিত থাকে তাকে এলমুছ ছায়দালা ছগীর বা ক্ষুদ্র ঔষধ প্রস্তুত 
বিজ্ঞান বলে।

গুরুত্ব ও বৈশিষ্ট্য -
ইউনানী চিকিৎসা বিজ্ঞানে এলমুছ ছায়দালা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানব সভ্যতা 
বিকাশের সাথে সাথে এর গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আবহমান কাল থেকে 
ইউনানী চিকিৎসক গণ রোগ চিকিৎসার পাশাপাশি নিজেদের বিবেক বুদ্ধি অনুযায়ী যথাযথ 
ঔষধ তৈরিকরে দিতেন । ঔষধ তৈরিকালে প্রতিটি উপাদান ও উপকরণ সনাক্তকরণ, 
সংগ্রহকরণ, মান নির্ধারণ, সংমিশ্রণ, ব্যবহার পদ্ধতি সংরক্ষণ , কার্যকরিতা 
প্রভৃতি বিষয়ের পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করা প্রত্যেক ইউনানী চিকিৎসকের  জন্য 
অতীব জরুরী। এমতাবস্থায় ইউনানী চিকিৎসা বিজ্ঞানের এলমুছ ছায়দালা বা ঔষধ 
প্রস্তুত বিজ্ঞানের জ্ঞান চিকিৎসকের সাফল্য বয়ে আনতে সহায়ক । এর  অপূর্ণতা 
বিফলতা আনয়ন করে। অতএব উন্নত ও নির্ভরযোগ্য ঔষধ তৈরীর বিবিধ কলা-কৌশল 
শিক্ষায় ইউনানী চিকিৎসা বিজ্ঞানে এলমুছ ছায়দালা বা ঔষধ প্রস্তুত বিজ্ঞানের 
গুরুত্ব অপরিসীম।
এলমুছ ছায়দালার বৈশিষ্ট্য হচ্ছে এটি মুলতঃ বাস্তব ঔষধ প্রস্তুত বিজ্ঞান। এটি 
শিক্ষা করলে উন্নত ও নির্ভরযোগ্য ঔষধ তৈরীর বিবিধ কলা-কৌশল বাস্তবে জানা যায়। 
প্রতিটি ঔষধি উপাদান ও উপকরণ সনাক্তকরণ পদ্ধতি সম্পর্কে অবহিত হওয়া যায়। 
পরিমাপগত পরিমাণ , সংমিশ্রণ, মান নির্ধারণ , ব্যবহার ও সংরক্ষণ পদ্ধতির জ্ঞান 
লাভ হয়। কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, সেবনবিধি ও প্রয়োগ বিধি 
প্রভৃতির বাস্তব অভিজ্ঞতা অর্জিত হয়।

No comments

Theme images by Nikada. Powered by Blogger.